যেকোনো জরুরি মেডিকেল প্রয়োজনে দ্রুততম বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স সার্ভিস।
Call Nowভেন্টিলেটর ও উন্নত মেডিকেল যন্ত্রপাতি সহ সম্পূর্ণ লাইফ সাপোর্ট সুবিধাযুক্ত আইসিইউ অ্যাম্বুলেন্স।
Call Nowযাদের সার্বক্ষণিক অক্সিজেন প্রয়োজন তাদের জন্য পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার সহ অ্যাম্বুলেন্স।
Call Nowদূরপাল্লার জন্য শীতাতপ নিয়ন্ত্রিত ও পরিচ্ছন্ন লাশবাহী গাড়ি বা ফ্রিজার ভ্যান সার্ভিস।
Call Nowহাসপাতাল থেকে বাসায় ফেরা বা চেকআপের জন্য সাধারণ রোগীদের জন্য আরামদায়ক বাহন।
এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিরাপদে ও দ্রুত রোগী স্থানান্তর।
বাংলাদেশের যেকোনো জেলায় দূরপাল্লার নিরাপদ ও আরামদায়ক রোগী পরিবহন।
যেকোনো করপোরেট ইভেন্ট, স্পোর্টস বা জনসমাবেশে স্ট্যান্ডবাই অ্যাম্বুলেন্স টিম।
আমরা জানি, মেডিকেল ইমার্জেন্সির সময় প্রতিটি সেকেন্ড কতটা গুরুত্বপূর্ণ। ইমার্জেন্সি ট্রান্সপোর্টের এই শূন্যস্থান পূরণের লক্ষ্যে প্রতিষ্ঠিত ন্যাশনাল অ্যাম্বুলেন্স সার্ভিস ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ সারা দেশে অত্যন্ত যত্ন সহকারে সার্ভিস দিয়ে আসছে।
আমাদের অভিজ্ঞ ড্রাইভার, প্যারামেডিক এবং সাপোর্ট টিম রোগীদের সর্বোচ্চ সম্মান ও সতর্কতার সাথে হাসপাতালে পৌঁছে দেয়। ক্রিটিক্যাল আইসিইউ ট্রান্সফার হোক বা দূরপাল্লার ফ্রিজার ভ্যান, আমরা ২৪/৭ আপনাদের সেবায় নিয়োজিত।
বাংলাদেশের প্রতিটি নাগরিকের কাছে দ্রুত, নিরাপদ এবং মানসম্মত মেডিকেল ট্রান্সপোর্ট পৌঁছে দেওয়া।
বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত এবং আধুনিক অ্যাম্বুলেন্স সার্ভিস নেটওয়ার্ক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা।
আমাদের গাড়িগুলো স্ট্র্যাটেজিক মূল পয়েন্টগুলোতে অবস্থান করে, যা জ্যাম এড়িয়ে খুব দ্রুত সময়ে রোগীর কাছে পৌঁছাতে সাহায্য করে।
আমাদের স্টাফরা বেসিক লাইফ সাপোর্ট এবং রোগীর ইমার্জেন্সি অবস্থায় দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে অত্যন্ত পারদর্শী।
বিপদের সময় আমরা মানুষের অসহায়ত্বের সুযোগ নিই না। আমাদের সার্ভিস মূল্য সবসময় সাশ্রয়ী এবং পূর্বনির্ধারিত।
সম্পূর্ণ ঢাকা সিটিতে আমাদের সবচেয়ে দ্রুত এবং সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সার্ভিস রয়েছে।
এছাড়া বাংলাদেশের যেকোনো জেলা থেকে জরুরি প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন।
"মাঝরাতে আব্বাকে ইমার্জেন্সি লাইফ সাপোর্টে নেওয়া দরকার ছিল। উনাদের কল দেওয়ার ২০ মিনিটের মধ্যেই আইসিইউ অ্যাম্বুলেন্স আমাদের দরজায়। সত্যিই দ্রুত!"
"উনাদের স্টাফদের ব্যবহার অত্যন্ত মার্জিত। লম্বা দূরত্বের জন্য ফ্রিজার ভ্যান নিয়েছিলাম, ভাড়া নিয়ে কোনো প্রকার দরকষাকষি বা অস্বচ্ছতা ছিল ছিল না।"
"সিলেট থেকে পেশেন্ট নিয়ে ঢাকায় আসি। অক্সিজেন সাপোর্ট এর গাড়ি ছিল, এসি খুব ভালো কাজ করেছে আর ড্রাইভারও খুব নিরাপদ গতিতে গাড়ি চালিয়েছেন।"
আমরা প্রতিটি অ্যাম্বুলেন্সকে অত্যাধুনিক মেডিকেল সরঞ্জাম দ্বারা সজ্জিত রাখি যাতে পথে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দেওয়া যায়।